রানার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সার্ভিস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে রানার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: রানার গ্রুপ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সার্ভিস
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ওয়ারেন্টির কার্যকারিতার প্রবণতা পর্যবেক্ষণ, মাসিক ওয়ারেন্টি ডেটা, প্রতিবেদন এবং কার্যকারিতার সারসংক্ষেপ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও আরো অন্যান্য সুবিধাসমূহ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬
