বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (এসসিএম-লোকাল) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (এসসিএম-লোকাল)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসিসহ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রাসায়নিক বা ভারী শিল্পখাতে বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম সংগ্রহের অভিজ্ঞতা থাকতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম (মীরসরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬
