বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে জব সার্কুলার, সপ্তাহে ৫ দিন কাজ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে জব সার্কুলার, সপ্তাহে ৫ দিন কাজ

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটির এইচআর এক্সপ্যাট ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক ২দিন ছুটি, মোবাইল বিল, বিমা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৮ জুলাই ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ
০৫ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: এইচআর এক্সপ্যাট ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা ভাষায় (লেখা ও বলায়) ভালো দক্ষতা। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলোতে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, মোবাইল বিল, বিমা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৫ আগস্ট ২০২৬