আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ ফ্লাওয়ার মিলসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং ইআরপি/সিআরএম সিস্টেমে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬
