ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার প্রোগ্রামার ও অ্যাপ ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার ও অ্যাপ ডেভেলপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অ্যাপ ডেভেলপারে প্রয়োজনীয় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (কারওয়ান বাজার)
বেতন: ৩০,০০০/- (মাসিক)
অন্যান্য সুবিধা: পিএফ, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, উৎসব ও প্রণোদনা বোনাস ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৬
