আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস স্পেশালিস্ট বিভাগ ট্রেইনার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: ট্রেইনার
বিভাগ: ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস স্পেশালিস্ট
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এআই (AI) টুলস, কন্টেন্ট তৈরি বা ই-কমার্স বিষয়ে গুগল, মেটায় ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা, সাতক্ষীরা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৬
