বিজ্ঞাপন

কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক

কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির কার্ড বিজনেস ইউনিট (জেও–ইও) কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউসিবি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
ইউসিবি ব্যাংক
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১০ আগস্ট ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১০ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৬ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) 
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার
বিভাগ: কার্ড বিজনেস ইউনিট (জেও–ইও)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কার্ড-ভিত্তিক পণ্য এবং ব্যাংকিং পরিষেবা সম্পর্কে প্রাথমিক ধারণা। কাস্টমার সার্ভিস, ব্যাংকিং অপারেশনস, কার্ড ব্যবসা, কল সেন্টার, কন্টাক্ট সেন্টার বা আর্থিক পরিষেবা খাতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর  

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬