বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাইট ইঞ্জিনিয়ার (পুলিশ প্লাজা মুন্সিগঞ্জ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার (পুলিশ প্লাজা মুন্সিগঞ্জ)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে)।
অন্যান্য যোগ্যতা: বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যক।বাণিজ্যিক ভবনের বিভিন্ন ইলেক্ট্রো-মেকানিক্যাল আইটেম/ব্যবস্থায় অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়), তবে পুরুষ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: মুন্সিগঞ্জ (শ্রীনগর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ট্রাস্টের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা।
