নিটল-নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (সিমেন্ট সেলস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিটল-নিলয় গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (সিমেন্ট সেলস)
পদসংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস
অন্যান্য যোগ্যতা: হোয়াইট সিমেন্ট, মোজাইক স্টোন চিপস এবং অন্যান্য নির্মাণ সামগ্রী সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, মাদারীপুর
বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৬
