কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি ক্রেডিট অফিসার (সিএমএফপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিতাস
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা: গ্রাম/প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নাই। তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩৫ বছর
সংক্ষিপ্ত দায়িত্ব ও কর্তব্যসমূহ:
- প্রার্থীকে ১৮-২০ টি নিয়মিত সমিতি এবং ৪০০-৪৫০ জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে। ঋণ বিতরণ ও ঋণ আদায় ১০০% নিশ্চিত করা।
- সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় এবং ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দেয়া। ঋণের আবেদন ফরম পূরণ ও ঋণ বিতরণের জন্য সুপারিশ করা।
- সদস্যদের পাস বই ও সমিতির রেজুলেশন নিশ্চিত করা। প্রার্থীকে যোগাযোগ দক্ষতা ও স্মার্ট মোবাইল ফোন চালানোর পারদর্শী হতে হবে।
কর্মস্থল: সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।
বেতন: শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে ২০,০০০ (বিশ হাজার টাকা)
অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন: পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কীম, হেলথ কেয়ার স্কীম ও বছরে দু`টি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধা থাকবে। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬
