বিজ্ঞাপন

এয়ার অ্যাস্ট্রায় ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ

এয়ার অ্যাস্ট্রায় ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ

অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটি ফ্লাইট অপারেশনস বিভাগে ট্রেইনি ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। এই পদে আবেদন করতে ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩১ আগস্ট ২০২৬

এক নজরে অ্যাস্ট্রা এয়ারওয়েজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড
বিভাগের নাম ফ্লাইট অপারেশনস
পদের নাম ট্রেইনি ফার্স্ট অফিসার
চাকরির ধরন বেসরকারি চাকরি
পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি/এ লেভেল বা সমমান
কর্মস্থল ঢাকা
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
জাতীয়তা বাংলাদেশি
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬
আবেদন লিংক https://airastra.com

পদের নাম: ট্রেইনি ফার্স্ট অফিসার

বিভাগ: ফ্লাইট অপারেশনস

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর ন্যূনতম এইচএসসি, এ লেভেল বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে ‘এ-’ গ্রেড থাকতে হবে।

‘এ’ লেভেলের ক্ষেত্রে ক্যামব্রিজ পরীক্ষাব্যবস্থায় পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে ‘সি’ গ্রেড অথবা এডেক্সেল পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে গ্রেড ৬ থাকতে হবে।

‘ও’ লেভেলের ক্ষেত্রে ক্যামব্রিজ পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ‘বি’ গ্রেড অথবা এডেক্সেল পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে গ্রেড ৭ থাকতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়।

লাইসেন্স

প্রার্থীর ইন্সট্রুমেন্ট রেটিংসহ (আইআর) সিপিএল লাইসেন্স থাকতে হবে। সিমুলেটর প্রশিক্ষণে যাওয়ার আগে এটিপিএলের সব বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা

ইংরেজি ভাষায় দক্ষতা: ন্যূনতম লেভেল ৪

উচ্চতা: নারী ও পুরুষ উভয়ের জন্য ন্যূনতম ১৬০.০২ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি।

বিএমআই: ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে।

বয়সসীমা: সিপিএলধারীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩২ বছর। সামরিক পাইলটদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর। তবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বয়সসীমা শিথিল করা হতে পারে।

দৃষ্টিশক্তি: সংশোধনসহ ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে।

সাঁতার: লাইন ট্রেনিংয়ের আগে প্রার্থীকে সাঁতার জানতে হবে।

চিকিৎসাগত যোগ্যতা: বৈধ সিএএবি ক্লাস-১ মেডিকেল সনদ থাকতে হবে।

জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

দুর্ঘটনা বা ঘটনার রেকর্ড: প্রার্থীর নিজের কারণে সংঘটিত কোনো দুর্ঘটনা বা ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বেস স্টেশন: ঢাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অ্যাস্ট্রা এয়ারওয়েজের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন:

আবেদন লিংক: https://airastra.com/career/flight_operation_fo

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬