অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট, ডিজাইন ল্যাব বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: প্রোডাক্ট, ডিজাইন ল্যাব
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: খরচ নির্ধারণ, সোর্সিং এবং ভেন্ডর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে মানসম্মত পারিশ্রমিক
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬
