এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটির সিকিউরিটি বিভাগ ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৬ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল
পদের নাম: ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগ: সিকিউরিটি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নিরাপত্তা সংক্রান্ত কাজে দক্ষতা। তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক পর্যায়ের ভূমিকা পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬
