সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিটেল বিজনেস বিভাগ বিজনেস এক্সপানশন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: বিজনেস এক্সপানশন ম্যানেজার
বিভাগ: রিটেল বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আর্থিক মডেলিং ও বিনিয়োগের ওপর আয় বিশ্লেষণ, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইআরপি সিস্টেমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৭ থেকে ৩৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬
