আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠানটি দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দিতে ৭ জন উদ্যমী, নিষ্ঠাবান দাঈ নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ থেকে ২৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: দাঈ
পদসংখ্যা: ০৭ জন
প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ সম্পন্ন
- ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা।
- প্রযুক্তিগত জ্ঞান (এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইত্যাদি ও সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা।
- দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণের মানসিকতা।
- কমিউনিকেশন স্কিলে পারদর্শী ।
- বাস্তবভিত্তিক দাওয়াহ কাজের অভিজ্ঞতা।
- দেশের যেকোনো প্রান্তে মাঠপর্যায়ে ঘুরে এবং আবাসিকভাবে অবস্থান করে কাজ করার পূর্ণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: ১৮,০০০-২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
