আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইংরেজি ভার্সন বিভাগে শিক্ষক/প্রভাষক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ ফাউন্ডেশন স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা
পদের নাম: শিক্ষক/প্রভাষক (ইংরেজি ভার্সন)
পদসংখ্যা: ০৬টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ভাষায় ভালো দক্ষতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা।
অভিজ্ঞতা: যেকোনো ইংরেজি মাধ্যম বা ইংরেজি ভার্সন স্কুলে কমপক্ষে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: ২৫ থেকে ৪৫ হাজার টাকা (অভিজ্ঞতা ও দক্ষতার ওপর নির্ভরশীল)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬
