বিজ্ঞাপন

কারখানায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন শুরু

কারখানায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন শুরু

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইনবাউন্ড সাপ্লাই চেইন বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৭ আগস্ট ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৭ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৬ সেপ্টেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: ইনবাউন্ড সাপ্লাই চেইন
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: সময় ব্যবস্থাপনা এবং চাপের মুখে কাজ করার সক্ষমতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: সংশ্লিষ্ট শিল্পের মান অনুযায়ী এবং আলোচনার সাপেক্ষে পারিশ্রমিক নির্ধারিত হবে। 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তিকালীন কভারেজসহ), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, পিক-অ্যান্ড-ড্রপ সুবিধা (প্রাপ্যতা সাপেক্ষে), আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬