বিজ্ঞাপন

ঢাকাসহ ৫ বিমানবন্দরে নিয়োগ দেবে নভোএয়ার

ঢাকাসহ ৫ বিমানবন্দরে নিয়োগ দেবে নভোএয়ার

নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বেসরকারি বিমান সংস্থাটির রিজার্ভেশন ও টিকেটিং বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
নভোএয়ার লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৭ আগস্ট ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৭ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৭ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ 
বিভাগ: রিজার্ভেশন ও টিকেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এয়ারলাইন, কল সেন্টার, হোটেল, ট্রাভেল এজেন্সিতে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, নীলফামারী (সৈয়দপুর), সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, বিমা, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬