প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রান্সফরমার ও সাবস্টেশন সেলস বিভাগ ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: ট্রান্সফরমার ও সাবস্টেশন সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: ফুলটাইম
বয়সসীমা: ২৬ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ৫০ হাজার থেকে লাখ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৬
