ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোলার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইজি ফ্যাশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: কোয়ালিটি কন্ট্রোলার - ওভেন
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ওভেন গার্মেন্টসে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ৩৫ থেকে ৫০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৪০,০০০-৫০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬
