এসিআই মোটরস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস
পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার
বিভাগ: জেনারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স বা সংশ্লিষ্ট কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: পাওয়ার সলিউশনে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬
