বিজ্ঞাপন

ঢাকাসহ ৫ জেলায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আরএফএল গ্রুপ

ঢাকাসহ ৫ জেলায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আরএফএল গ্রুপ

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কস্ট অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
আরএফএল গ্রুপ
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৬ আগস্ট ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
১৫ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৬ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৫ সেপ্টেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: কস্ট অ্যাকাউন্টস
পদসংখ্যা: ১৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: হিসাববিজ্ঞানের মৌলিক বিষয় এবং কস্ট অ্যাকাউন্টিং (Cost Accounting) সম্পর্কে ভালো জ্ঞান। এমএস এক্সেল ও এমএস অফিসে উচ্চমানের দক্ষতা। ইআরপি বা অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে জানা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা, হবিগঞ্জ, নরসিংদী, রাজশাহী, রংপুর
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল পণ্যে ছাড়, প্রাণ-আরএফএল-এর আউটলেট বা শোরুম থেকে বাকিতে পণ্য কেনার সুবিধা, ৬ মাস শিক্ষানবিশকাল শেষে বেতন পুনর্নির্ধারণ করা হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬