আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: গবেষণা ও উন্নয়ন
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: টেকনিক্যাল টেক্সটাইল উৎপাদনে টেকসই বা পরিবেশবান্ধব কার্যপদ্ধতি সম্পর্কে জ্ঞান। ল্যাব টেস্টিং সরঞ্জাম এবং টেক্সটাইল বিশ্লেষণের কাজে অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: মানিকগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬
