বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

আন্তর্জাতিক গবেষণার মঞ্চে নতুন দ্যুতি ছড়ালেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন আক্তার অধরা। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবপাচারের জটিলতা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে দক্ষিণ কোরিয়ার সাংকংহে ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিনি।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ইয়াসমিন বলেন, ‘এই স্বীকৃতি যেমন আনন্দের, তেমনি এক বড় দায়িত্বের। রোহিঙ্গা সংকটকে শুধু শরণার্থী সমস্যা না দেখে মানবপাচার, জীবিকা ও চলাচলের সীমাবদ্ধতার জটিল দৃষ্টিকোণ থেকে বোঝাই ছিল আমার উদ্দেশ্য।’

গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়টির ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ২৫৪ জন শিক্ষার্থীর মধ্য থেকে গ্র্যাজুয়েট স্কুলের একমাত্র প্রতিনিধি হিসেবে ইয়াসমিনের হাতে এই সর্বোচ্চ সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি প্রতিষ্ঠানটির ‘এশিয়ান নন-গভর্নমেন্টাল অর্গানাইজেশনস প্রোগ্রাম’-এর শিক্ষার্থী।

তার থিসিসের মূল বিষয় ছিল কক্সবাজারের আর্থ-সামাজিক বাস্তবতা, চলাচলের সীমাবদ্ধতা এবং মানবিক সহায়তার সঙ্গে মানবপাচারের ঝুঁকিপূর্ণ সম্পর্ক।

এমআইকে

বিজ্ঞাপন