মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সোনারগাঁও সোলার এনার্জি লিমিটেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: সোলার পিভি সিস্টেম এবং এর বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি সম্পর্কে ভালো মৌলিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: ফুলটাইম
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কুমিল্লা, নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬
