এসিআই মোটরস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র/এক্সিকিউটিভ ইনস্টিটিউশনাল সেলস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এসিআই মোটরস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস
পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: কারিগরি ও বাণিজ্যিক প্রস্তাবনা, কোটেশন এবং দরপত্র-সংক্রান্ত নথিপত্র প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৬
