সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির সাপ্লাই চেন বিভাগ কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: কোঅর্ডিনেটর
বিভাগ: সাপ্লাই চেন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট/ইঞ্জিনিয়ারিং/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সোর্সিং, দরপত্র আহ্বান, দরপত্র মূল্যায়ন, চুক্তি ব্যবস্থাপনা এবং সরবরাহকারী ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬
