নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটি সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৮ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কর্পোরেট অ্যান্ড এজেন্সি সেলস
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: সেলস বিষয়ক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, নীলফামারী (সৈয়দপুর), সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬
