প্রাণ-আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রাণ-আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রাণ-আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগ: এসসিএম
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি
অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দক্ষতা
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: বাজার-সম্মত বেতন
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, ভ্রমণ ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, যাতায়াত সুবিধা (পিক-আপ ও ড্রপ-অফ), ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা, কারখানার অবস্থানগুলোতে ডরমিটরি বা আবাসনের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ অক্টোবর ২০২৬
