আদ-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আদ-দ্বীন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন
পদের নাম: চিফ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইইই (EEE)-তে বিএসসি
অন্যান্য যোগ্যতা: গ্রুপ অব কোম্পানিতে সংশ্লিষ্ট কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬
