বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিজিবি, এইচএসসি পাসেই নেবে সিপাহী
সরকারি চাকরির খবর

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিজিবি, এইচএসসি পাসেই নেবে সিপাহী

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সব জেলার উপযুক্ত অবিবাহিত প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।

এক নজরে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১২ সেপ্টেম্বর ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
জেলা ভিত্তিক 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৪ সেপ্টেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ব্যাচ: ১০৬তম ব্যাচ
পদের নাম: সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ যোগ্যতা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি গ্রহণযোগ্য। পুরুষ প্রার্থীর ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে এ ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড।

মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৫৭৪ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১.৫২৪ মিটার বা ৫ ফুট হতে হবে। মহিলা প্রার্থীর ওজন কমপক্ষে ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।

পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি হতে হবে। উভয় শ্রেণির প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বয়সসীমা

আবেদনকারী পুরুষ ও নারী উভয়ের বয়স ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ ১৮ জানুয়ারি ২০০৪ থেকে ১৭ জানুয়ারি ২০০৯-এর মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন না

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬