ভিভো বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ভিভো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: মোবাইল ফোন শিল্পে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৩৫,০০০-৪৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, উপস্থিতি বোনাস, জ্যেষ্ঠতা ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
