বিজ্ঞাপন

বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি, আবেদন অনলাইনে

বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি, আবেদন অনলাইনে

বাংলাদেশ বিমানবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ৮৬ তম বাফা কোর্সে লোকবল ভর্তি নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ বিমানবাহিনী

পদের নাম- ক্যাডেট অফিসার

শাখা- জিডি (পি), লজিস্টিক/এটিসি,এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল, ফিন্যান্স ও এডমিন

আবেদন যোগ্যতা

১। বাংলাদেশি নাগরিক হতে হবে।

২। অবিবাহিত হতে হবে।

৩। বয়সসীমা ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত।

৪। উচ্চতা- পুরুষ কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ইঞ্চি

৫। উচ্চতা- মেয়ে ৬২-৬৪ ইঞ্চি, বুকের মাপ ২৮ইঞ্চি।

৬। ওজন বয়স ও উচ্চতা অনুসারে।

৭। দৃষ্টিশক্তি ৬/৬

সুযোগ সুবিধা

১। প্রশিক্ষণকালীন অফিসর ক্যাডেটদের মাসিক বেতন ১০০০০ টাকা।

২। প্রশিক্ষণ শেসে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://joinairforce.baf.mil.bd/ থেকে।

আবেদনের সময়

২৬ অক্টোবর, ২০২১ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

Dhaka Post