• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

জালিয়াতি : ৪৭৭ জন প্রাইমারি শিক্ষকের নিয়োগ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২২, ২১:১১
অ+
অ-
জালিয়াতি : ৪৭৭ জন প্রাইমারি শিক্ষকের নিয়োগ স্থগিত

জালিয়াতি করে নিয়োগ পাওয়ার অভিযোগে দেশের বিভিন্ন জেলার ৪৭৭ জন প্রাইমারি শিক্ষকের নিয়োগ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদেরকে নিয়োগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৭ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান।

২০১৭ সালে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, জামালপুর, নড়াইল ও কুষ্টিয়ার ৪৭৭ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৬ সালের ১ ডিসেম্বর চার হাজার ৮২৫টি স্কুলকে সরকারি করা হয়। শিক্ষকদের যোগ্যতা নির্ধারণে গঠন করা হয় সার্চ কমিটি। এতে বাদ পড়েন অনেকে। বাদ পড়াদের মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, জামালপুর, নড়াইল ও কুষ্টিয়ার ৪৭৭ শিক্ষক নিজেদের যোগ্য ঘোষণা করতে আশ্রয় নেন জালিয়াতির।

এর মধ্যে ২৬ জন শিক্ষক দাবি করেন, তাদের নিয়োগ হয়েছে ৭ জুলাই ২০১৬। তবে নথির তথ্য মতে, ওই বছর ১ থেকে ৯ জুলাই ছিল ঈদুল ফিতরের ছুটি। শুধু তাই নয় হাইকোর্টে দেওয়া একটি নথিতে ৪৭৭ শিক্ষকের যে স্বাক্ষর তা একজনের হাতেই করা। এসব নথি দেখে বিস্মিত হন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরে তাদের নিয়োগ স্থগিত করে আদেশ দেন।

এমএইচডি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টশিক্ষক নিয়োগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট