• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

আদালত থেকে জঙ্গি ছিনতাই : সমন্বয়ক সোহেলের স্ত্রীসহ দুজন রিমান্ডে

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৩, ১৫:০৯
অ+
অ-
আদালত থেকে জঙ্গি ছিনতাই : সমন্বয়ক সোহেলের স্ত্রীসহ দুজন রিমান্ডে
পালিয়ে যাওয়া দুই জঙ্গি/ ছবি : সংগৃহীত

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার জঙ্গি সোহেলের স্ত্রী ফাতিমা তাসনীম শিখাসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন হুসনা আক্তার।

বিজ্ঞাপন

শনিবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসি পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ থেকে শিখাকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে তার আশ্রয়দাতা হুসনাকেও গ্রেপ্তার করে সিটিটিসি।

এনআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জঙ্গিরিমান্ডআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

পরিচয় দিয়ে কেবিনে ঢুকে ধর্ষণ : মিঠুর ‘স্বীকারোক্তি’, সাকিব রিমান্ডে

পরিচয় দিয়ে কেবিনে ঢুকে ধর্ষণ : মিঠুর ‘স্বীকারোক্তি’, সাকিব রিমান্ডে

শ্রমিকদল নেতা মাসুম হত্যায় অংশ নেয় সন্ত্রাসীদের তিনটি গ্রুপ, আটক ২

শ্রমিকদল নেতা মাসুম হত্যায় অংশ নেয় সন্ত্রাসীদের তিনটি গ্রুপ, আটক ২

ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’!

ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’!