• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সময়মতো মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ প্রার্থীদের রিট খারিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৯
অ+
অ-
সময়মতো মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ প্রার্থীদের রিট খারিজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী সময়মতো মনোনয়নপত্র দাখিল করতে পারেননি, সেসব প্রার্থীর রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা, ঋণ খেলাপি হওয়ার কারণে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এস এম এনায়েত করিমসহ (পটুয়াখালী-২) দুই প্রার্থীর রিট আবেদন খারিজ করে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১০ ও ১১ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ২৪ প্রার্থী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট আবেদন দায়ের করা হয়েছে।  

আরও পড়ুন

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে ২৪ প্রার্থীর রিট
নির্বাচনী রিট শুনতে হাইকোর্টের দুই বেঞ্চ গঠন

বিজ্ঞাপন

রিট আবেদনকারী প্রার্থী হলেন- স্বপন কুমার সরকার, রাজবাড়ী সদর। সুব্রত চন্দ্র সরকার, নেত্রকোনা-২। খন্দকার আহসান হাবিব, টাঙ্গাইল সদর। জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর। মুহম্মদ খাইরুল বাশার লাভলু, নরসিংদী-৫। মো. মোস্তফা জামাল, ঢাকা-১৫। সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩। মো. শামীম মিয়া, নেত্রকোনা-৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩। মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫। সোহেল রানা, সাভার।

এছাড়া জয়নাল আবেদীন, জাতীয় পার্টি, মুন্সিগঞ্জ-২। মো. ইউসুফ পারভেজ, বিএনআরপি, ঝিনাইদহ সদর। নুরুল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কক্সবাজার-৩। চৌধুরী এবাত নুর, কক্সবাজার-১। নুরুল করিম আফসার, চট্টগ্রাম- ৬। এস এম আশিক বিল্লাহ, ঢাকা-১০। সালমা আক্তার শিল্পী, পটুয়াখালী-৩। প্রফেসর আবু সাঈদ, পাবনা-১। মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭। হোসাই মোহাম্মদ ইসলাম, যশোর-৬। এস এম এনায়েত করিম, পটুয়াখালী-২। মো. শাহানাজ ব্যপারী, চাঁদপুর-৫, রিট আবেদন করেন

এমএইচডি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ