বিজ্ঞাপন

শিশু আয়ানের মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিশু আয়ানের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের ডাক্তারি সনদ বাতিল এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করেন।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়েছে।

dhakapost

এদিকে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়ে লাইফ সাপোর্টে চলে যায় শিশু আয়ান। টানা ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল সোমবার সে মারা যায়।

গত ৫ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, ইউনাইটেডের চিকিৎসকদের অবহলোয় তাদের পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। 

এমএইচডি/জেডএস

বিজ্ঞাপন