• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

আদালতে মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৪, ১২:৩০
অ+
অ-
আদালতে মির্জা ফখরুল ইসলাম

জামিন শুনানির জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আপাতত তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে এনে আদালতের নিচ তলার হাজতখানায় রাখা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন আদালতের হাজতখানার ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

দেখা যায়, তাকে কালো রংয়ের একটি গাড়িতে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তার গাড়ি আদালত চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা ফখরুলের জামিনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছে।

আরও পড়ুন

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি পেছাল

বিজ্ঞাপন

আজ মির্জা ফখরুলের বিরুদ্ধে রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলার গ্রেপ্তার ও জামিন শুনানির অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এমএইচএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মির্জা ফখরুলআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ