• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
  2. চট্টগ্রাম

আচরণবিধি লঙ্ঘন, সাবেক এমপি নদভী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০
অ+
অ-
আচরণবিধি লঙ্ঘন, সাবেক এমপি নদভী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা বিকল চাকমা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালতে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আদালত নির্বাচন কমিশনের দায়ের করা মামলাটি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের সময় গত বছরের ৩১ ডিসেম্বর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও রিজিয়া রেজা চৌধুরী একটি সমাবেশে চুনতি মাদ্রাসার সিরাতুন্নাবী (সা.) মাহফিলের জন্য এক কোটি টাকা অনুদান, এক সমর্থকের ছেলেকে চাকরি প্রদানের ঘোষণা এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের ঘোষণা দেন। এছাড়া, রিজিয়া রেজা চৌধুরী লোহাগাড়া উপজেলার ল পুটিভিলা তাতীপাড়া এক সমাবেশে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এসব ঘটনায় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১/৩ বিধির লঙ্ঘন হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি ৩৯ হাজার ১৫২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আসনটিতে ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ মোতালেব।

এমআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাআদালতচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ