• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

আফতাবনগরে পশুর হাট বসবে না : হাইকোর্টে ডিএসসিসির আইনজীবী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ জুন ২০২৪, ১১:২০
অ+
অ-
আফতাবনগরে পশুর হাট বসবে না : হাইকোর্টে ডিএসসিসির আইনজীবী

আপিল বিভাগের আদেশ পাওয়ার পর রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর জন্য পুনরায় ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ফলে আফতাবনগরে কোনো পশুর হাট বসবে না। হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান শুভ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চকে তিনি এ তথ্য জানান।

এ কারণে আফতাবনগরে পশুর হাট বসানোর জন্য পুনরায় ডিএসসিসি কর্তৃক ইজারার জন্য বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

বিজ্ঞাপন

আদালতে ডিএসসিসির আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান শুভ বলেন, গত ৩১ মে পুনরায় আফতাবনগরে পশুর হাট বসানোর জন্য ইজারার জন্য বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওই সময়ে আপিল বিভাগের আদেশ ছিল না। আপিল বিভাগের আদেশ পাওয়ার পর ইজারার কার্যক্রম স্থগিত করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

গত ৩১ মে পুনরায় আফতাবনগরে পশুরহাট বসানোর জন্য ইজারার জন্য বিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি। কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৬ জুন) আফতাবনগরে পশুর হাটের জন্য দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা ছিল। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, এটা আদালত অবমানার শামিল।

গত ৩ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসাতে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে আসন্ন ঈদে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পরে আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী। এই বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।

গত ৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর বিষয়ে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন হাটের ইজারাদার নুরুল ইসলাম।

এর আগে, আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী।

গত ৪ এপ্রিল ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ডিএসসিসি, ডিএসসিসির প্রধান ভূমি অফিসারসহ নয়জনকে বিবাদী করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও ১ম তফসিল অনুযায়ী আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড অধীন, যা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত।

এমএইচডি/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট