• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

বিএনপি নেতা রিমান্ডে, কারাগারে ২ শিক্ষকসহ ৩ জন

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
২ আগস্ট ২০২৪, ১৯:২৪
অ+
অ-
বিএনপি নেতা রিমান্ডে, কারাগারে ২ শিক্ষকসহ ৩ জন

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা মামলায় গ্রেপ্তার আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় অনলাইন ভিত্তিক কোচিং বন্দি পাঠশালার দুই শিক্ষকসহ ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

কারাগারে যাওয়া আসামিরা হলেন, জাহিদ হাসান ও বন্দি পাঠশালার দুই শিক্ষক জাহাঙ্গীর আলম শুভ এবং ইয়াসির মামুন।

শুক্রবার (২ আগস্ট) তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম আসামি জীবনকে ১০ দিন ও বাকিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আরও পড়ুন

উত্তরায় পুলিশ, আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ
রোববার গণমিছিলের ডাক, শুরু হবে প্রেস ক্লাব থেকে

বিজ্ঞাপন

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত আসামি জীবনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর তিন আসামি রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতে আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদাবর থানার এ মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন সড়কে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কোটা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আসামিরা আদাবর থানাধীন মোহাম্মদপুর এবং আদাবর থানা ছাত্রলীগ কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বিজ্ঞাপন

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতকারাগারবিএনপিছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ