বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ সেই ভাস্কর্য ভাঙচুর

সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ সেই ভাস্কর্য ভাঙচুর

গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা বিতর্কিত ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, থেমিসের হাত ও হাতে থাকা দাঁড়িপাল্লা ধরে রাখা ইস্পাতের ভাস্কর্যটি ভাঙ্গা রয়েছে।

প্রধান বিচারপতি এস কে সিনহার সময়ে গ্রিক দেবী থেমিসের আদলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। সে সময়ে এই ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো এটি অপসারণের জন্য তুমুল আন্দোলন গড়ে তোলে।

এক পর্যায়ে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে এনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়।

এমএইচডি/জেডএস

বিজ্ঞাপন