• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

‘অধিকারের’ নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ আগস্ট ২০২৪, ১৩:০৬
অ+
অ-
‘অধিকারের’ নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া।

এর আগে, ২০২২ সালের ৬ জুন এনজিও বিষয়ক ব্যুরো বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করা হয়। ব্যুরোর এক আদেশে সংস্থাটির নিবন্ধন নবায়ন আবেদন নিষ্পত্তি করা হয়। দীর্ঘদিন সুরাহার অপেক্ষায় থাকার পর অবশেষে সংস্থাটি নিবন্ধন হারায়। তারও আগে, ২০১৮ সালে নির্বাচন পর্যবেক্ষক হিসেবেও অধিকারের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 

বিজ্ঞাপন

এনজিও ব্যুরো সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বেশ কয়েকটি কারণে অধিকারের নিবন্ধন বাতিল করা হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন সময় তলব করা তথ্য তারা যথাযথভাবে উপস্থাপন করতে না পারার বিষয়টিও আমলে নেওয়া হয়েছে।

অধিকারের নিবন্ধনের মেয়াদ ২০১৫ সালের ২৫ মার্চ শেষ হয়। সংস্থাটি নিবন্ধন নবায়নের আবেদন করলেও তা দীর্ঘদিন ঝুলে ছিল।

এমএইচডি/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট