• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

আইনজীবী মামুন মাহবুব ও আশরাফ বিএনপির কেউ নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ আগস্ট ২০২৪, ১৮:২৯
অ+
অ-
আইনজীবী মামুন মাহবুব ও আশরাফ বিএনপির কেউ নয়

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম আশরাফ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং এখনও নাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, জনৈক অ্যাডভোকেট সৈযদ মামুন মাহবুব ও ব্যারিস্টার আশরাফুল ইসলাম যিনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ২০২২-২৩ নির্বাচনের ৪২ দিন পরে ব্যালট বাক্স ভাঙচুর করে পরাজিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর নুর দুলালকে জোরপূর্বক বিজয়ী ঘোষণার অন্যতম ক্রীড়ানক ছিলেন।

এতে আরও বলা হয়েছে, গত কিছুদিন ধরে এই দুইজনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সাধারণ আইনজীবীরা বিভ্রান্ত হচ্ছেন। আমরা সাধারণ আইনজীবীদের জ্ঞাতার্থে স্পষ্টভাবে জানাতে চাই ওই দুই জন আইনজীবী কখনই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং এখনও নাই, তাদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রত্যক্ষ-পরোক্ষ কোনো সম্পর্ক নাই এবং তাদের বিতর্কিত কোনো কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ওপর বর্তায় না। সুতরাং এ বিষয়ে সাধারণ আইনজীবীদের বিভ্রান্তি না হওয়ার জন্য আহ্বান জানানো হলো।

বিজ্ঞাপন

এমএইচডি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু