• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যা মামলা

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৪, ১৬:০২
অ+
অ-
শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যা মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে ঠিকানা পরিবহনের হেলপার দুলাল ওরফে সেলিম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে দুলালের ভাই মোস্তফা কামাল এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার বাদী মোস্তফা কামাল এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

আটোচালক বাবু হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
বিডিআর বিদ্রোহ : শেখ হাসিনা-আজিজসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

মামলার অপর আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আসাদুজ্জামান নুর, মশিউর রহমান মোল্লা সজল, সাদ্দাম হোসেন শেখ ওয়ালী আসিফ ইনান, সজল কুন্ড।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ৩ আগস্ট কাজলা এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। মাথায় গুলি লেগে মারা যান দুলাল।

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতহত্যাশেখ হাসিনাশামীম ওসমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির