• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

তৃতীয় দফায় ৬ দিনের রিমান্ডে পলক

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২
অ+
অ-
তৃতীয় দফায় ৬ দিনের রিমান্ডে পলক

কোটা সংস্কার আন্দোলনে গুলিতে মো. সুমন শিকদার, ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা ও সূত্রাপুর থানার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (০১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল সাড়ে ৬টার দিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে সূত্রাপুর থানার মামলায় সাতদিন এবং সুমন শিকদার হত্যার অভিযোগে বাড্ডা থানার মামলায় আরও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। 

এসময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

পলক ও নসরুল হামিদের দুর্নীতির খোঁজে দুদক
পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন

বিজ্ঞাপন

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

পরবর্তী সময়ে গত ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে ৩য় দফায় রিমান্ডে গেলেন সাবেক এই প্রতিমন্ত্রী। 

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জুনাইদ আহমেদ পলকরিমান্ডআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

পরিচয় দিয়ে কেবিনে ঢুকে ধর্ষণ : মিঠুর ‘স্বীকারোক্তি’, সাকিব রিমান্ডে

পরিচয় দিয়ে কেবিনে ঢুকে ধর্ষণ : মিঠুর ‘স্বীকারোক্তি’, সাকিব রিমান্ডে

শ্রমিকদল নেতা মাসুম হত্যায় অংশ নেয় সন্ত্রাসীদের তিনটি গ্রুপ, আটক ২

শ্রমিকদল নেতা মাসুম হত্যায় অংশ নেয় সন্ত্রাসীদের তিনটি গ্রুপ, আটক ২

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে