• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

বিচারের জন্য ট্রাইব্যুনাল আইনে সংশোধনী দরকার : অ্যাডভোকেট তাজুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৮
অ+
অ-
বিচারের জন্য ট্রাইব্যুনাল আইনে সংশোধনী দরকার : অ্যাডভোকেট তাজুল

জুলাই-আগস্টের গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম তাজুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ট্রাইব্যুনালে পূর্বে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে তা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এই ট্রাইব্যুনালে যাদের বিচার হবে তা নিয়ে যেন কোনো প্রশ্ন উত্থাপিত না হয়। এজন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা দরকার। 

রোববার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সব অপরাধের বিচার হবে : হাইকোর্ট
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

বিজ্ঞাপন

অ্যাডভোকেট তাজুল বলেন, জুলাই-অগাস্টে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রচলিত আইনে সম্ভব নয়। বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে। এজন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

তবে জামায়াত নেতাদের আরেক আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, বর্তমান আইনেই ট্রাইব্যুনালে ন্যায় বিচার সম্ভব, সংশোধনের প্রয়োজন নেই। 

তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালে সৎ ও যোগ্য বিচারক নিয়োগ দিতে হবে।

বিজ্ঞাপন

এমএইচডি/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতসুপ্রিম কোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ