• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি

শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৫
অ+
অ-
শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পৃথক দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে অটোরিকশা চালক সালাম বাবুকে গুলি করে হত্যায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন বাবা তোফাজ্জল হোসেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন

হাতিরঝিলে বিচারককে মারধর, জামিন পেলেন সেই আসামি
বেনজীর-সম্রাটসহ ১০ জনকে আসামি করে মামলা

বিজ্ঞাপন

অপরদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সেলিম আলী শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনের মামলা করা হয়েছে। নিজেকে সচেতন নাগরিক হিসেবে দাবি করে মামলাটি দায়ের করেন মামুন নামে এক ব্যক্তি।

আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার।

সালাম হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে হাজার হাজার ছাত্র-জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাম।

বিজ্ঞাপন

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১০ নম্বরে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলির ঘটনায় সেলিম আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনাআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন