• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
  2. চট্টগ্রাম

৩৭৬ কোটি টাকা দিয়ে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৬
অ+
অ-
৩৭৬ কোটি টাকা দিয়ে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ব্যবসায়ী

কয়েকশ’ কোটি টাকা ঋণখেলাপি থাকায় চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন আলমের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞাসহ পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছিলেন আদালত। বিভিন্ন সময় সবমিলিয়ে ৩৭৬ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করার পর তার বিদেশ যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেন আদালত, অবশ্য সেটি ৪৫ দিনের জন্য।

বিজ্ঞাপন

শাহাবুদ্দিন আলম চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকার সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এস এ গ্রুপের চেয়ারম্যান।

আরও পড়ুন

খেলাপি ঋণের চাপে সংকটে ১০ ব্যাংক
ইসলামী ব্যাংকের ১ লাখ কোটি টাকা এস আলমের পকেটে
খেলাপি ঋণ দুই লাখ ১১ হাজার কোটি টাকা ছাড়াল

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদেশে তাকে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

জানা গেছে, রূপালী ব্যাংকের দায়ের করা একটি মামলায় রোববার অর্থঋণ আদালতে হাজির হয়েছিলেন শাহাবুদ্দিন আলম। এ দিন ২১ লাখ টাকার একটি পে-অর্ডার জমা দেন তিনি। একই সঙ্গে তিনি বিদেশ যাওয়ার অনুমতি এবং পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য আবেদন করেন। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন আদালত।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম তিন বছরে ৩৭৬ কোটি টাকা খেলাপিঋণ পরিশোধ করেছেন। আদালত সার্বিক বিবেচনায় তাকে ৪৫ দিনের জন্য পাসপোর্ট ফেরত ও বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন।

এমআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরআদালতঋণ খেলাপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন