• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

মেজবাহ উদ্দীন ৩, কামাল আবদুল নাসের ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২৪, ১৭:৫৯
অ+
অ-
মেজবাহ উদ্দীন ৩, কামাল আবদুল নাসের ৪ দিনের রিমান্ডে

দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী মৃত্যুর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

অপরদিকে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদের ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন আবু নাসেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। তারপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ড
নজরুল ইসলাম মজুমদার সাত দিনের রিমান্ডে
‘আপনারা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন এজন্য তো আসিনি’

অপরদিকে মেজবাহ উদ্দীনকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। এতে বিএনপির শত শত নেতাকর্মী আহত হন এবং যুবদল নেতা শামীম মারা যান।

বিজ্ঞাপন

২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিমান্ডআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন